Ticker

6/recent/ticker-posts

Ad Code

শেরপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩


 শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় বুধবার (৪ জুন) সন্ধ্যায় একটি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রাত ৭টা ৩০ মিনিটের দিকে ঘটে।

নিহতরা :

গোলাম হোসেন ইমরান (২২), পিতা ইলিয়াস হোসেন, যোগনীমুরা নামাপাড়া, শেরপুর সদর।

আল-আমিন (১৭), পিতা বিলাল হোসেন, একই এলাকা।

বিকাশ দে (৪০), পিতা ধীরেন দে, সিংপাড়া, শেরপুর শহর।

তারা সবাই অটোরিকশায় করে শ্রীবরদী থেকে শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। মোবারকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইমরান ও আল-আমিন মারা যান। বিকাশ দে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তারা বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবার ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Post a Comment

0 Comments